রোববার; ০৩ মে ২০২৬; ২০ বৈশাখ ১৪৩৩

সাশ্রয়ী দামে গেমিং পারফরম্যান্স, দেশে এলো ইনফিনিক্স হট ৭০ ছবি- সংগৃহীত

সাশ্রয়ী দামে গেমিং পারফরম্যান্স, দেশে এলো ইনফিনিক্স হট ৭০

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৪৮, ৩ মে ২০২৬

ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন হট সিরিজের ডিভাইস হট ৭০। পারফরম্যান্সকেন্দ্রিক এই স্মার্টফোনটি গেমিং ও দৈনন্দিন ব্যবহারে স্মুদ অভিজ্ঞতা দেওয়ার লক্ষ্যেই তৈরি।

প্লে ইন কালার, উইন ইন গ্লোরি ধারণায় আনা ডিভাইসটিতে রয়েছে মিডিয়াটেক হেলিও জি১০০ আল্টিমেট চিপসেট এবং ১২০ হার্টজ রিফ্রেশ রেটের ডিসপ্লে, যা গেমিংয়ে ৯০ এফপিএস পর্যন্ত সাপোর্ট করে। ফলে ব্যবহারকারীরা দ্রুত রেসপন্স ও উন্নত ভিজ্যুয়াল অভিজ্ঞতা পাবেন।

ফোনটিতে ৬০০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে। দীর্ঘসময় ব্যবহারে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখতে যুক্ত করা হয়েছে বাইপাস চার্জিং প্রযুক্তি।

ক্যামেরা বিভাগে রয়েছে ৫০ মেগাপিক্সেলের মূল ক্যামেরা ও ৮ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। ডিজাইনের দিক থেকে ফোনটি স্টাইলিশ, বিশেষ করে থার্মো অরেঞ্জ ভ্যারিয়েন্টে রঙ পরিবর্তনের ফিচার রয়েছে।

হট ৭০ পাওয়া যাচ্ছে ৪ জিবি ও ৬ জিবি র‍্যামসহ ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে, যার দাম যথাক্রমে ১৮ হাজার ৯৯৯ ও ২১ হাজার ৯৯৯ টাকা। ৮ জিবি র‍্যামের আরেকটি সংস্করণ শিগগিরই বাজারে আসবে।

সাশ্রয়ী দামে ভালো পারফরম্যান্স খুঁজছেন- এমন ব্যবহারকারীদের জন্য হট ৭০ হতে পারে একটি উপযোগী বিকল্প।

এমএএইচ

শেয়ার করুনঃ