বুধবার; ১৭ জুন ২০২৬; ২ আষাঢ় ১৪৩৩

গেমারদের জন্য লেনোভোর নতুন চমক, দেশে এলো শক্তিশালী গেমিং ল্যাপটপ ছবি- সংগৃহীত

গেমারদের জন্য লেনোভোর নতুন চমক, দেশে এলো শক্তিশালী গেমিং ল্যাপটপ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৬:৩৭, ১৬ জুন ২০২৬

গেমারদের জন্য দেশের বাজারে নতুন গেমিং ল্যাপটপ এনেছে লেনোভো। ডিভাইসটিতে রয়েছে এএমডি রাইজেন ৫ প্রসেসর ও এনভিডিয়ার শক্তিশালী গ্রাফিকস সুবিধা, যা গেম খেলা ও কনটেন্ট তৈরিতে উন্নত পারফরম্যান্স দেবে।

ল্যাপটপে রয়েছে ১৫.৬ ইঞ্চির ফুল এইচডি ডিসপ্লে, ১৪৪ হার্টজ রিফ্রেশ রেট এবং উন্নত রঙ প্রদর্শন প্রযুক্তি। এতে ১৬ গিগাবাইট মেমরি ও ৫১২ গিগাবাইট দ্রুতগতির স্টোরেজ থাকলেও পরবর্তীতে তা আরও বাড়ানো যাবে।

আধুনিক সংযোগ সুবিধা, সাদা ব্যাকলিট কি-বোর্ড, উন্নত বেতার যোগাযোগ প্রযুক্তি এবং সামরিক মানের স্থায়িত্ব পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় ডিভাইসটি দীর্ঘমেয়াদি ব্যবহারের জন্য উপযোগী। এর সঙ্গে থাকছে দুই বছরের অফিসিয়াল ওয়ারেন্টি।

বিশ্বকাপ উপলক্ষে লেনোভোর এএমডি সিরিজের যেকোনও ল্যাপটপ কিনলে ক্রেতারা পছন্দের দলের একটি জার্সি উপহার হিসেবে পাবেন।

এমএএইচ

শেয়ার করুনঃ