বিকাশ অ্যাপেই গেমের দুনিয়া, এলো ‘গেম জোন’
Published : ১৮:১৬, ১৫ জুন ২০২৬
গেমিংকে আরও সহজ ও আনন্দদায়ক করতে বিকাশ অ্যাপে যুক্ত হয়েছে নতুন ফিচার ‘গেম জোন’। এর মাধ্যমে কোনও আলাদা অ্যাপ ডাউনলোড ছাড়াই সরাসরি বিকাশ অ্যাপের মধ্যেই বিভিন্ন ধরনের গেম খেলা এবং অনলাইন টুর্নামেন্টে অংশ নেওয়া যাবে।
‘গেম জোন’-এ রেসিং, অ্যাকশন, স্পোর্টস, অ্যাডভেঞ্চার ও পাজলসহ বিভিন্ন ধরনের গেম রয়েছে। সাপ্তাহিক বা মাসিক সাবস্ক্রিপশনের মাধ্যমে ব্যবহারকারীরা শতাধিক গেম খেলার সুযোগ পাবেন। পাশাপাশি নিয়মিত টুর্নামেন্টে অংশ নিয়ে পুরস্কার জেতার সুযোগও থাকছে।
রাজধানীতে আয়োজিত এক অনুষ্ঠানে জাতীয় পুরুষ ও নারী ফুটবল দলের ১৬ জন খেলোয়াড় এবং বিকাশের প্রধান পণ্য ও প্রযুক্তি কর্মকর্তা আজমল হুদা ফিচারটির উদ্বোধন করেন। ফুটবল বিশ্বকাপের আবহে বিশেষভাবে চালু করা হয়েছে ‘হামজা ভার্সেস ওয়ার্ল্ড’ নামের একটি গেম, যা গ্রাহকেরা কুপন ব্যবহার করে মাত্র এক টাকায় খেলতে পারবেন। এতে নিজেই হামজার ভূমিকায় মাঠে নেমে পছন্দের প্রতিপক্ষের বিরুদ্ধে খেলার সুযোগ মিলবে।
এমএএইচ
















