শুক্রবার; ১৯ জুন ২০২৬; ৪ আষাঢ় ১৪৩৩

মেমরি চিপের দাম বাড়ায় অ্যাপলের নতুন ফোনের দামও বাড়তে পারে ছবি- সংগৃহীত

মেমরি চিপের দাম বাড়ায় অ্যাপলের নতুন ফোনের দামও বাড়তে পারে

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৫৩, ১৮ জুন ২০২৬

আইফোন ও ম্যাকবুক নির্মাতা অ্যাপল তাদের বিভিন্ন পণ্যের দাম বাড়াতে পারে বলে জানিয়েছেন কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তা টিম কুক।

মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক ডেটা সেন্টারের চাহিদা বাড়ায় মেমোরি ও স্টোরেজ চিপের বাজারে চাপ তৈরি হয়েছে। ফলে এসব উপাদানের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

টিম কুক বলেন, সরবরাহকারীদের কাছ থেকে বেশি দামে উপাদান কিনতে হচ্ছে। এত দিন বাড়তি খরচ গ্রাহকদের ওপর চাপানো হয়নি, তবে বর্তমান পরিস্থিতিতে মূল্য বৃদ্ধি এড়ানো কঠিন।

বিশেষ করে ডি-র‍্যাম সরবরাহ-সংকট অ্যাপলের জন্য উদ্বেগের কারণ হয়ে উঠেছে বলে জানান তিনি। কৃত্রিম বুদ্ধিমত্তা-চালিত সার্ভারে উচ্চগতির মেমরির চাহিদা বাড়ায় ভোক্তাপণ্যের জন্য সরবরাহ কমে গেছে।

তবে কবে থেকে দাম বাড়বে, কতটা বাড়বে বা কোন কোন পণ্যে এর প্রভাব পড়বে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি কুক। তিনি আরও বলেন, মেমরি সরবরাহ বাড়াতে অ্যাপল প্রয়োজন হলে তাদের নগদ অর্থ ব্যবহার করতেও প্রস্তুত।

এমএএইচ

শেয়ার করুনঃ