স্পেসিফিকেশন নয়, এখন লাইফস্টাইলেই নজর স্মার্টফোন ক্রেতাদের
Published : ১৭:৩৫, ১৮ জুন ২০২৬
স্মর্টফোন বাজারে এখন শুধু র্যাম, প্রসেসর বা দামের প্রতিযোগিতা নয়; ব্যবহারকারীর প্রয়োজনই হয়ে উঠেছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তাই সব ধরনের ক্রেতার জন্য একই ফোন তৈরি না করে বিভিন্ন চাহিদাভিত্তিক সিরিজ বাজারে আনছে নির্মাতারা।
এই প্রবণতাকে সামনে রেখে ইনফিনিক্স তাদের স্মার্টফোনগুলোকে চারটি সিরিজে ভাগ করেছে- নোট, জিটি, হট ও স্মার্ট। অফিস ও ব্যবসায়িক কাজে বড় স্ক্রিন ও দীর্ঘ ব্যাটারি ব্যাকআপের সুবিধা নিয়ে এসেছে নোট সিরিজ। গেমারদের জন্য রয়েছে উন্নত পারফরম্যান্স ও কুলিং প্রযুক্তিসমৃদ্ধ জিটি সিরিজ।
অন্যদিকে কনটেন্ট তৈরি, ছবি তোলা ও বিনোদনপ্রেমী তরুণদের লক্ষ্য করে তৈরি করা হয়েছে হট সিরিজ। আর প্রথমবারের স্মার্টফোন ব্যবহারকারী, শিক্ষার্থী ও বাজেটসচেতন ক্রেতাদের জন্য রয়েছে স্মার্ট সিরিজ।
প্রযুক্তিগত ব্যবধান কমে আসায় এখন ক্রেতারা শুধু স্পেসিফিকেশন নয়, বরং নিজের জীবনযাত্রার সঙ্গে সবচেয়ে মানানসই ফোনটিই বেছে নিচ্ছেন। ইনফিনিক্সের বিভিন্ন সিরিজ সেই পরিবর্তিত চাহিদারই প্রতিফলন।
এমএএইচ
















