৮ জিবি র্যাম ও ১২০ হার্জ ডিসপ্লের হেলিও ৫৫ স্মার্টফোন বাজারে
Published : ১৮:২৩, ২১ জুন ২০২৬
দেশের বাজারে নতুন স্মার্টফোন হেলিও ৫৫ উন্মোচন করেছে হেলিও। ৮ জিবি র্যাম ও ১২৮ জিবি স্টোরেজের ফোনটির দাম রাখা হয়েছে ১৪ হাজার ৯৯৯ টাকা। এর সঙ্গে গ্রামীণফোনের বিশেষ বান্ডল অফারও থাকছে।
অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলা স্মার্টফোনটিতে রয়েছে ৬.৭৮ ইঞ্চির এফএইচডি+ ১২০ হার্জ পাঞ্চ-হোল ডিসপ্লে। প্রসেসর হিসেবে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হেলিও জি৯২ চিপসেট। মেমরি ফিউশন প্রযুক্তির মাধ্যমে র্যাম আরও ৮ জিবি পর্যন্ত বাড়ানো যাবে।
ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেলের ট্রিপল রিয়ার ক্যামেরা এবং ৩২ মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা। পাশাপাশি ৬০০০ এমএএইচ ব্যাটারি ও ১৮ ওয়াট ফাস্ট চার্জিং সুবিধা রয়েছে।
আইপি৬৪ রেটিংযুক্ত ফোনটিতে সাইড-মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ফেস আনলক, রিভার্স চার্জিং, অ্যাপ লক ও অ্যাপ হাইডসহ বিভিন্ন ফিচার রয়েছে। গ্রাফাইট ব্ল্যাক, মেটালিক সিলভার ও সিল্ক গ্রিন- এই তিন রঙে পাওয়া যাবে স্মার্টফোনটি।
এমএএইচ
















