এআই ক্ষমতা সম্পন্ন অ্যাড ও শপিং টুল আনলো পিন্টারেস্ট
Published : ১৮:৩৭, ২১ জুন ২০২৬
পিন্টারেস্ট তার প্ল্যাটফর্মে এআই-চালিত নতুন অ্যাড এবং শপিং টুল চালু করেছে। এই টুলগুলো বিজ্ঞাপনদাতাদের আরও স্মার্ট টার্গেট করতে এবং ব্যবহারকারীদের জন্য শপিং অভিজ্ঞতা উন্নত করতে সাহায্য করবে। নতুন এআই টুলের মাধ্যমে ব্যবহারকারীরা পিন করা ছবি থেকে সরাসরি পণ্য খুঁজে কিনতে পারবেন।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, পিনটারেস্টের নতুন এআই টুল বিজ্ঞাপনদাতাদের ক্রেতাদেরকে আরও সঠিকভাবে চিহ্নিত করতে সাহায্য করবে। এছাড়া শপিং অভিজ্ঞতায় এআই-চালিত সাজেশন যুক্ত হয়েছে। ব্যবহারকারীরা পিন দেখে এক ক্লিকে পণ্য কিনতে পারবেন। পিন্টারেস্ট বলেছে, এই টুলগুলো প্ল্যাটফর্মের বাণিজ্যিক মূল্য বাড়াবে।
এই আপডেট পিনটারেস্টকে এআই-চালিত শপিং প্ল্যাটফর্ম হিসেবে আরও শক্তিশালী করবে। ক্রেতারা আরও সহজে এবং দ্রুত পছন্দের পণ্য খুঁজে পাবেন। পিনটারেস্ট এআই প্রযুক্তিকে ক্রমাগত উন্নত করছে।
এমএএইচ















