কিশোরদের সোশ্যাল মিডিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা অবৈজ্ঞানিক: মেটা
Published : ১৬:৪১, ২০ জানুয়ারি ২০২৬
মেটা কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপের প্রস্তাবকে অবৈজ্ঞানিক বলে মন্তব্য করেছে। প্রতিষ্ঠানটি জানায়, বিদ্যমান গবেষণা এমন নিষেধাজ্ঞার পক্ষে যথেষ্ঠ প্রমাণ দেয় না। মেটার এই বক্তব্য কিশোরদের মানসিক স্বাস্থ্যের ওপর সোশ্যাল মিডিয়ার নেতিবাচক প্রভাবের দাবিকে চ্যালেঞ্জ করে। মেটা বলেছে, প্ল্যাটফর্মে নিরাপত্তা ফিচার যুক্ত করেই এই সমস্যা সমাধান করা যায়।
সোশ্যাল মিডিয়া টুডের প্রতিবেদন অনুযায়ী, মেটার গ্লোবাল সেফটির প্রধান অ্যান্টিগোন ডেভিস বলেন, বিজ্ঞান এখনও সোশ্যাল মিডিয়া ব্যানের পক্ষে নয়। কোম্পানিটি ৩০টির বেশি টুল যুক্ত করেছে। এতে প্যারেন্টাল কন্ট্রোল এবং টিন অ্যাকাউন্ট সুবিধা রয়েছে। মেটা বলেছে, নিষেধাজ্ঞার পরিবর্তে বরং শিক্ষা এবং টুলসের ওপর জোর দেওয়া উচিত। এটি কিশোরদের নিরাপদ ব্যবহার শেখাবে।
এই মন্তব্য সোশ্যাল মিডিয়ার প্রভাব নিয়ে চলমান বিতর্ককে উস্কে দিতে পারে বলে মন্তব্য সংবাদমাধ্যমটির। মেটা নিরাপত্তা উন্নয়নে কাজ করে যাছে। সেইসঙ্গে প্রতিষ্ঠানটি আইনপ্রণেতাদের সাথে সহযোগিতা করছে। কিশোরদের সুরক্ষায় ভারসাম্যপূর্ণ দৃষ্টিভঙ্গি প্রয়োজন বলে দাবি মেটার।
এমএএইচ














