মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারি ২০২৬; ২৭ মাঘ ১৪৩২

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আম্বার আইটি–ব্র্যাক হেলথকেয়ার চুক্তি ছবি- সংগৃহীত

স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে আম্বার আইটি–ব্র্যাক হেলথকেয়ার চুক্তি

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৫৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবাদানকারী প্রতিষ্ঠান আম্বার আইটি লিমিটেড এবং সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রদানকারী ব্র্যাক হেলথকেয়ার লিমিটেড (বিএইচএল) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর করেছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ঢাকার মহাখালীতে ব্র্যাক হেলথকেয়ারের কার্যালয়ে উভয় প্রতিষ্ঠানের মধ্যে এ চুক্তি স্বাক্ষর হয়।

চুক্তির আওতায় আম্বার আইটির কর্মী ও তাঁদের পরিবারের সদস্যরা ব্র্যাক হেলথকেয়ারের বিভিন্ন স্বাস্থ্যসেবা বিশেষ কর্পোরেট হারে গ্রহণ করতে পারবেন। এর মধ্যে চিকিৎসা পরামর্শসহ অন্যান্য আউটপেশেন্ট সেবা অন্তর্ভুক্ত থাকবে। কর্মীদের জন্য সহজলভ্য ও মানসম্পন্ন স্বাস্থ্যসেবা নিশ্চিত করে তাঁদের সুস্থতা বাড়ানোই এই উদ্যোগের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে ব্র্যাক হেলথকেয়ারের পক্ষে উপস্থিত ছিলেন এজিএম (অপারেশনস) এস কে আহাসুনুর রহমান, সিনিয়র ম্যানেজার (বিজ ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ) মো. রোকনুজ্জামান এবং ডিএম (মার্কেট আউটরিচ অ্যান্ড কমিউনিকেশনস) এ কে এম মঈনুদ্দিন শাহ।

আম্বার আইটির পক্ষে উপস্থিত ছিলেন ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) আব্দুর রকিব, সহকারী ম্যানেজার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) প্রসাদ রায় এবং সহকারী অফিসার (এইচআর অ্যান্ড অ্যাডমিন) মঞ্জুলা তারিণী আমিন।

আম্বার আইটি ১৯৯৭ সাল থেকে দেশজুড়ে ইন্টারনেট ও ডেটা কানেক্টিভিটি সেবা প্রদান করে আসছে। প্রতিষ্ঠানটি কর্পোরেট ও হোম গ্রাহকদের জন্য ফাইবার অপটিক ইন্টারনেট, আইপি টেলিফোন, সিকিউরড হোস্টিং ও সিসিটিভিসহ বিভিন্ন সেবা দিয়ে থাকে।

অন্যদিকে, ব্র্যাক হেলথকেয়ার একটি সামাজিক উদ্যোগ, যা সাশ্রয়ী মূল্যে মানসম্পন্ন ও আধুনিক বহির্বিভাগীয় স্বাস্থ্যসেবা প্রদান করে। বর্তমানে ঢাকার উত্তরা, মিরপুর, সিদ্ধেশ্বরী ও বাড্ডায় তাদের সেবা কেন্দ্র রয়েছে। এসব কেন্দ্রে ফ্যামিলি ফিজিশিয়ান ও বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শের পাশাপাশি মানসিক স্বাস্থ্যসেবা, প্যাথলজি, আল্ট্রাসনোগ্রাফি, এক্স-রে, ডেন্টাল, ফিজিওথেরাপি এবং পুষ্টি পরামর্শ দেওয়া হয়।

এমএএইচ

শেয়ার করুনঃ