মঙ্গলবার; ১০ ফেব্রুয়ারি ২০২৬; ২৭ মাঘ ১৪৩২

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, ৩ শ্রেণির দায়িত্বপ্রাপ্তের অনুমতি ছবি: এআই দিয়ে তৈরি

ভোটকেন্দ্রে মোবাইল ফোন নিষিদ্ধ, ৩ শ্রেণির দায়িত্বপ্রাপ্তের অনুমতি

-ইনফোটেক ইনসাইট রিপোর্ট

Published : ১৫:২৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটকেন্দ্রের ভেতরে সাধারণ ভোটারদের জন্য মোবাইল ফোন বহন নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন (ইসি)। অর্থাৎ ভোটকেন্দ্রে মোবাইল ফোন নেওয়া যাবে না। ইসির এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ভোটকেন্দ্রের ৪০০ গজ ব্যাসার্ধের মধ্যে ভোটাররা মোবাইল ফোন নিয়ে প্রবেশ করতে পারবেন না। গত রবিবার এই নির্দেশনা জারি করা হয়।

তবে নিষেধাজ্ঞার বাইরে রাখা হয়েছে তিন শ্রেণির দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিকে। তারা হলেন- ভোটকেন্দ্রের প্রিসাইডিং অফিসার, কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ এবং নির্বাচন সুরক্ষা ২০২৬ অ্যাপ ব্যবহারকারী আনসার বা ভিডিপির দুই সদস্য।

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। সকাল সাড়ে সাতটা থেকে বিকেল সাড়ে চারটা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে।

এবার ৬৪ জেলায় ৪২ হাজারের বেশি ভোটকেন্দ্রে প্রায় আড়াই লাখ ভোটকক্ষে ভোটগ্রহণ করা হবে।

৩০০ আসনের জাতীয় সংসদের মধ্যে ২৯৯ আসনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। শেরপুর৩ আসনের এক প্রার্থীর মৃত্যুর কারণে ওই আসনে ভোটগ্রহণ স্থগিত রয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে কমিশনে নিবন্ধিত ৫১টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে।

এমএএইচ

শেয়ার করুনঃ