বুধবার; ০৪ ফেব্রুয়ারি ২০২৬; ২১ মাঘ ১৪৩২

কার্ভড ডিসপ্লে ও ৫জি সুবিধা নিয়ে এলো ইনফিনিক্স নোট এজ ছবি- সংগৃহীত

কার্ভড ডিসপ্লে ও ৫জি সুবিধা নিয়ে এলো ইনফিনিক্স নোট এজ

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৭:৪৯, ২৬ জানুয়ারি ২০২৬

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড ইনফিনিক্স বাংলাদেশে উন্মোচন করেছে তাদের নতুন ৫জি স্মার্টফোন ইনফিনিক্স নোট এজ। আপার-মিড রেঞ্জ সেগমেন্টের এই ফোনটিতে প্রিমিয়াম কার্ভড ডিসপ্লে, শক্তিশালী পারফরমেন্স ও দীর্ঘমেয়াদি সফটওয়্যার সাপোর্টের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ইনফিনিক্স জানিয়েছে, তরুণ ব্যবহারকারীদের বাড়তে থাকা স্ক্রিন টাইম ও মাল্টিটাস্কিংয়ের চাহিদা মাথায় রেখে নোট এজে স্থিতিশীল পারফরমেন্স ও দীর্ঘদিন ব্যবহারের উপযোগিতা নিশ্চিত করা হয়েছে। ফোনটিতে রয়েছে থ্রিডি কার্ভড ১.৫কে আল্ট্রা এইচডি আই প্রোটেকশন ডিসপ্লে, মাত্র ৭.২ মিলিমিটার পুরু নকশা ও আধুনিক পার্লেসেন্ট ফিনিশ।

নোট এজে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক ডাইমেনসিটি ৭১০০ ৫জি প্রসেসর, সঙ্গে ৬৫০০ এমএএইচ ব্যাটারি ও সেলফ-হিলিং প্রযুক্তি। এতে এক্সওএস ১৬-এর পাশাপাশি তিন বছর অপারেটিং সিস্টেম আপডেট ও পাঁচ বছর নিরাপত্তা আপডেটের নিশ্চয়তা দেওয়া হয়েছে। উন্নত নেটওয়ার্ক সংযোগের জন্য রয়েছে ইউপিএস ৩.০ প্রযুক্তি।

ফটোগ্রাফির জন্য ফোনটিতে রয়েছে ৫০ মেগাপিক্সেল এআই ক্যামেরা, ৪৫০০ নিটস পিক ব্রাইটনেসের ডিসপ্লে ও ডুয়াল স্টেরিও স্পিকার।

এছাড়া নারী ফুটবলের প্রতি সমর্থনের অংশ হিসেবে জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার ও খেলোয়াড় ঋতুপর্ণা চাকমাকে ব্র্যান্ড অ্যাম্বাসাডর হিসেবে যুক্ত করেছে ইনফিনিক্স।

ইনফিনিক্স নোট এজের দাম ৮ জিবি র‍্যাম ও ১২৮ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ২৯ হাজার ৯৯৯ টাকা এবং ৮ জিবি র‍্যাম ও ২৫৬ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে ৩১ হাজার ৯৯৯ টাকা।

এমএএইচ

শেয়ার করুনঃ