লেনোভোর নতুন তিনটি ডেস্কটপ পিসি বাজারে
Published : ১৬:০২, ১৮ জানুয়ারি ২০২৬
লেনোভোর অনুমোদিত পরিবেশক গ্লোবাল ব্র্যান্ড পিএলসি বাংলাদেশের বাজারে নতুন প্রজন্মের তিনটি শক্তিশালী ডেস্কটপ কম্পিউটার উন্মোচন করেছে। আধুনিক প্রযুক্তির সমন্বয়ে তৈরি এই ডেস্কটপগুলো অফিস, শিক্ষা প্রতিষ্ঠান এবং পেশাগত কাজে ব্যবহারকারীদের জন্য দ্রুত ও নির্ভরযোগ্য পারফরম্যান্স দেবে।
নতুন ডেস্কটপগুলোতে রয়েছে ইন্টেলের সর্বশেষ প্রজন্মের প্রসেসর, দ্রুতগতির ডিডিআর ফাইভ র্যাম এবং উন্নত মানের স্টোরেজ সুবিধা। ফলে একসঙ্গে একাধিক কাজ করা যাবে সহজে ও স্বাচ্ছন্দ্যে।
এই সিরিজের ডেস্কটপে আধুনিক সংযোগ সুবিধাও রাখা হয়েছে। এরমধ্যে রয়েছে দ্রুতগতির ওয়াই-ফাই সুবিধা, ইউএসবি টাইপ-সি এবং এইচডিএমআই সংযোগ। প্রয়োজনে প্রতিটি ইউনিটের সঙ্গে কিবোর্ড ও মাউস ব্যবহার করা যাবে।
উন্মোচিত মডেলগুলো হলো-
প্রথম মডেলটিতে রয়েছে ১৪তম প্রজন্মের ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর, বিশটি কোর ও আটাশটি থ্রেড। সর্বোচ্চ গতি পাঁচ দশমিক চার গিগাহার্টজ। এতে আছে আট গিগাবাইট র্যাম এবং এক টেরাবাইট স্টোরেজ।
দ্বিতীয় মডেলটিতে ব্যবহৃত হয়েছে ১৪তম প্রজন্মের ইন্টেল কোর-আই ফাইভ প্রসেসর। এতে আছে দশটি কোর ও ১৬টি থ্রেড। সর্বোচ্চ গতি চার দশমিক সাত গিগাহার্টজ। র্যাম আট গিগাবাইট এবং স্টোরেজ এক টেরাবাইট।
তৃতীয় মডেলটিতে রয়েছে ১৩তম প্রজন্মের ইন্টেল কোর-আই সেভেন প্রসেসর। এতে আছে ১০টি কোর ও ১০টি থ্রেড। সর্বোচ্চ গতি চার দশমিক নয় গিগাহার্টজ। এই মডেলে দেওয়া হয়েছে আট গিগাবাইট র্যাম এবং ৫১২ গিগাবাইট স্টোরেজ।
প্রতিটি ডেস্কটপে অপারেটিং সিস্টেম হিসেবে ডস যুক্ত থাকছে। দ্রুতগতি, স্থিতিশীলতা ও সহজ ব্যবহারের কারণে এই ডেস্কটপগুলো আধুনিক ব্যবহারকারীদের জন্য উপযোগী বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
তিন বছরের অফিসিয়াল ওয়ারেন্টিসহ এসব ডেস্কটপ পাওয়া যাবে গ্লোবাল ব্র্যান্ড পিএলসির অনুমোদিত সব ডিলার হাউজে।
এমএএইচ
















