বুধবার; ১১ ফেব্রুয়ারি ২০২৬; ২৮ মাঘ ১৪৩২

সহজেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র ও সিরিয়াল নম্বর ছবি: ইন্টারনেট থেকে সংগৃহীত

সহজেই জেনে নিন আপনার ভোটকেন্দ্র ও সিরিয়াল নম্বর

-ইনফোটেক ইনসাইট ডেস্ক

Published : ১৮:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বাংলাদেশের ১৩তম জাতীয় সংসদ নির্বাচন এবং দেশব্যাপী গণভোট অনুষ্ঠিত হতে যাচ্ছে। সুষ্ঠুভাবে ভোটাধিকার প্রয়োগের জন্য আপনার নির্ধারিত ভোটকেন্দ্র এবং ভোটার তালিকার সিরিয়াল নম্বর জানা থাকা অত্যন্ত জরুরি। ভোটারদের সুবিধার্থে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি) ৪টি সহজ পদ্ধতি চালু করেছে।

এখনও যারা নিজের কেন্দ্রের তথ্য জানেন না, তারা নিচের যেকোনো একটি উপায় অবলম্বন করতে পারেন:

১. স্মার্ট অ্যাপের মাধ্যমে

আধুনিক প্রযুক্তির সুবিধা নিতে স্মার্টফোন ব্যবহারকারীরা স্মার্ট ইলেকশান ম্যানেজমেন্ট বিডি অ্যাপটি ব্যবহার করতে পারেন।

ধাপ ১: গুগল প্লে-স্টোর বা অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করুন।

ধাপ ২: অ্যাপের ড্যাশবোর্ড থেকে 'ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন' অপশনে প্রবেশ করুন।

ধাপ ৩: আপনার এনআইডি নম্বর এবং জন্মতারিখ ইনপুট দিয়ে 'ভোটকেন্দ্র খুঁজুন' বাটনে ক্লিক করুন। এখানে আপনার কেন্দ্রের নাম, ঠিকানা এবং গুগল ম্যাপ লোকেশনও দেখতে পাবেন।

২. এসএমএস সেবা

যেকোনও মোবাইল ফোন থেকে মাত্র একটি মেসেজ পাঠিয়েই তথ্য পাওয়া সম্ভব।

ফরম্যাট: মোবাইলের মেসেজ অপশনে গিয়ে লিখুন পিসি<স্পেস>এনআইডি নম্বর

প্রেরণ: পাঠিয়ে দিন ১০৫ নম্বরে। ফিরতি বার্তায় আপনার ভোটার নম্বর ও কেন্দ্রের নাম চলে আসবে।

৩. হটলাইন ১০৫ (সরাসরি কল)

ইন্টারনেট বা মেসেজ ব্যবহারে সমস্যা হলে সরাসরি কল করতে পারেন নির্বাচন কমিশনের হেল্পলাইনে। যেকোনও ফোন থেকে ডায়াল করুন ১০৫ নম্বরে। কাস্টমার কেয়ার প্রতিনিধির সাথে কথা বলতে ৯ চাপুন। আপনার এনআইডি নম্বর ও জন্ম তারিখ প্রদান করলে প্রতিনিধি আপনাকে কেন্দ্রের বিস্তারিত জানিয়ে দেবেন। সময়: প্রতিদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত।

৪. নির্বাচন কমিশনের অফিসিয়াল ওয়েবসাইট

কম্পিউটার বা মোবাইলের ব্রাউজার ব্যবহার করে সহজেই তথ্যটি দেখে নিতে পারেন। ভিজিট করুন: ecs.gov.bd অথবা services.nidw.gov.bd

'ভোটকেন্দ্র' বা 'ভোটার তথ্য' মেনুতে গিয়ে প্রয়োজনীয় তথ্য দিয়ে সার্চ করুন।

এমএএইচ

শেয়ার করুনঃ