আইফোন ১৭ -এর ডিসপ্লেতে যা থাকছে
Published : ১৭:৩৪, ৪ ডিসেম্বর ২০২৫
অ্যাপলের আইফোন ১৭-এর ডিসপ্লে নিয়ে নতুন তথ্য ফাঁস হয়েছে। এতে বলা হয়েছে, ডিসপ্লেটি আইফোন ১৬-এর মতো এলটিপিএস ওএলইডি প্রযুক্তির হবে। তবে, বেজেলগুলো আরও পাতলা হবে। এই পরিবর্তন ফোনটিকে আরও স্লিম লুক দেবে। স্ক্রিনের সাইজ, রেজুলেশন বা রিফ্রেশ রেটের বিস্তারিত তথ্য এখনও প্রকাশ হয়নি।
জিএসএম অ্যারেনার প্রতিবেদন অনুযায়ী, ডিসপ্লেটি বিওইই, স্যামসাং ডিসপ্লে এবং এলজি ডিসপ্লে তৈরি করবে। বিওইই সবচেয়ে বেশি অর্ডার পাবে। এই সাপ্লায়াররা আইফোন ১৬-এর ডিসপ্লে তৈরিতে অভিজ্ঞ। ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, আইফোন ১৭-এর ডিসপ্লে ডিজাইন আইফোন ১৬-এর মতোই থাকবে। পাতলা বেজেল ছাড়া অন্য কোনও বড় পরিবর্তন নেই।
ব্যবহারকারীরা আরও ইমার্সিভ স্ক্রিনের অভিজ্ঞতা পাবেন বলে জানায় সংবাদমাধ্যমটি। আইফোন ১৭-এর উন্মোচনের দিন এর সত্যতা পুরোপুরি জানা যাবে। এবারের মডেলটি বাজারে প্রভাব ফেলতে পারে।
এমএএইচ













